ভিয়েনা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : টুকু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৫৪ সময় দেখুন

0-0x0-0-0#

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে।  নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আমরা এই নির্বাচনের তফসিলকে স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি তারা একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে। কারণ ১৪  সালে ১৮ সালে ও সর্বশেষ ২৪ সালে এ দেশের জনগণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষের দরবারে হলে মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে  এসব কথা বলেন তিনি।

এসময় টুকু বলেন  তিন কোটি ৮০ লক্ষের অধিক তরুণ ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে নাই। এখন তারা ভোট দিয়ে জনবান্ধব  সরকার গঠন করতে চায়। এ দেশটি আমাদের, সবাই মিলে এ দেশকে গড়ে তুলতে হবে।

টুকু বলেন, মাওলানা ভাসানী মজলুমের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। সব সময়ই নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। কখনো আপোষ করেননি।
পাকিস্তানিদের বিরুদ্ধে এবং স্বাধীনতা যুদ্ধেট মূল বীজ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাগমারি সম্মেল বুনেছিলেন। পরবর্তীতে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মাওলানা ভাসানী ফাউন্ডেশন এর আয়োজনে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর এ কে এম  মহিউদ্দিন এর  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

এর আগে টুকু ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ  শেষে দোয়া ও মোনাজাত করেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : টুকু

আপডেটের সময় ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫