ভিয়েনা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

চরফ্যাশনে এডিশনাল পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৫৩ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন (চৌকি) আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চরফ্যাশন আইনজীবী সমিতি। বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে চরফ্যাশন আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন। চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম প্রমুখ। এতে এডিশনাল জিপি এডভোকেট ছিদ্দিক মাতাব্বরসহ চরফ্যাসন (চৌকি) আদালতের আইনজীবী ও আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত সোমবার নজরুল নগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.সজিবকে পুলিশ গ্রেফতার করে। সজীবের গ্রেফতারকে কেন্দ্র করে কতিপয় সন্ত্রাসী এডভোকেট হযরত আলী হিরণের উপর আদালত প্রাঙ্গনে বর্বরোচিত হামলা করে। এর আগে একই কারণে তারা এডভোকেট হিরণের বাসায় গিয়ে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি প্রদান করে।

চরফ্যাশন আইনজীবী সমিতি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায়। এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে আইনি পদক্ষেপ নিবেন। আমরা সরকারকে আহবান করি, একজন বিজ্ঞ আইনজীবীর উপর হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করুন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে এডিশনাল পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ০২:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫