ভিয়েনা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১২১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক ২০২৫ তুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেন।

এবার পদকপ্রাপ্তরা হলেন :

রুভানা রাকিব — নারীশিক্ষা শ্রেণি (গবেষণা)
কল্পনা আক্তার — নারী অধিকার শ্রেণি (শ্রম অধিকার)
নাবিলা ইদ্রিস — মানবাধিকার শ্রেণি
ঋতুপর্ণা চাকমা — নারী জাগরণ শ্রেণি (ক্রীড়া)

জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশে এই চারজনকে রোকেয়া পদকের জন্য মনোনীত করা হয়। গত বৃহস্পতিবার তাদের নাম অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।

নারী জাগরণ ও শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজে নারী-পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তার গল্প-উপন্যাস-প্রবন্ধে সেই স্বপ্নই প্রতিফলিত হয়েছে। নারী শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নারীর ভোটাধিকার ও ক্ষমতায়নে তার লড়াই বাংলার সমাজে নতুন দিগন্ত খুলে দেয়।

৯ ডিসেম্বর তার জন্ম ও মৃত্যুদিন। ১৯৩২ সালের এই দিনে তিনি মারা যান। দিনটি জাতীয়ভাবে রোকেয়া দিবস হিসেবে পালিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

আপডেটের সময় ০৭:২০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫