ভিয়েনা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে : জামায়াত আমির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭৬ সময় দেখুন

নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে: জামায়াত আমির

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

জামায়াত আমির বলেন, জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। নির্বাচনের সময় যারা বেশি বেশি নতুন করে নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরেন, ধর্মকে তারাই সম্ভবত ব্যবহার করে।

নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য না। কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে।

৮ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, আমরা সকাল ১১টায় ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরের দাওয়াতে এখানে এসেছিলাম। যেখানে ৮ দেশের রাষ্ট্রদূত ও তাদের সহযোগীরাও ছিলেন। তারা মূলত বাংলাদেশের বর্তমান পরিবেশ-পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, সেটিও তারা জানতে চেয়েছেন।

নির্বাচনের প্রস্তুতি এবং একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে রাষ্ট্রদূতরা কোনো শঙ্কা প্রকাশ করেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তারা জানতে চেয়েছেন একই দিনে যদি সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম (গণভোট) হয় সেখানে কোনো প্রবলেম (সমস্যা) হবে কিনা। আমরা বলেছি, আমাদের দেশের মানুষ ততটা এখনো কনসাস (অবগত) না। এজন্য একই দিনে দু’টি নির্বাচন হলে দু’টি নির্বাচনই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। এছাড়াও সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন, রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান জামায়াত আমির।
ঢাকা/এসএস

Tag :

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে : জামায়াত আমির

আপডেটের সময় ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫