ভিয়েনা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কানাডা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১২৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : শুক্রবার সিরিয়াকে সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডা এবং একই সঙ্গে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দলকে ‘সন্ত্রাসী সত্তা’র তালিকা থেকে বাদ দিয়েছে। এর মাধ্যমে দেশটি দামেস্কের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা দেশগুলোর তালিকায় যোগ দিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বছর ডিসেম্বরে এইচটিএস-এর সাবেক সিরীয় নেতা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এসব পদক্ষেপ নেওয়া হল।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিদ্ধান্তগুলো হালকাভাবে নেওয়া হয়নি।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পদক্ষেপগুলো ‘যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ আমাদের মিত্রদের সাম্প্রতিক সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সিরিয়ার স্থিতিশীলতাকে এগিয়ে নেওয়ার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে।’

গত ২০১২ সালে কানাডা সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করে। মূলত বাশার আল-আসাদ সরকারের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন দেশটিকে মারাত্মক গৃহযুদ্ধে ঠেলে দেয় এবং মানবিক সংকট তৈরি করে।

আল-কায়েদার সঙ্গে যোগসূত্রের কারণে এইচটিএসের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ছিল। তবে পশ্চিমা কয়েকটি দেশ নতুন সিরীয় সরকার ও এর প্রেসিডেন্ট সাবেক জিহাদি আহমেদ আল-শারার সঙ্গে সহযোগিতা সহজ করতে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে।

ক্ষমতা গ্রহণের পর থেকে, সিরিয়ার নতুন নেতারা তাদের সহিংস অতীত থেকে বেরিয়ে এসে সাধারণ সিরীয় এবং বিদেশী শক্তির কাছে আরও মধ্যপন্থী ভাবমূর্তি উপস্থাপন করার চেষ্টা করছেন।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫৬ জন সিরীয় ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখছে, যার মধ্যে সাবেক আসাদ সরকারের প্রাক্তন কর্মকর্তা এবং আসাদ পরিবারের সদস্যরাও রয়েছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কানাডা

আপডেটের সময় ০৮:৩৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫