ভিয়েনা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ারে সৈয়দ ফয়জুল কীরম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৩২০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান তিনি। সেখানে মুফতি সৈয়দ ফয়জুল করীম বিএনপি নেতৃবৃন্দ ও বেগম জিয়ার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
হাসপাতালে উপস্থিত বিএনপি নেতাদের সঙ্গে তিনি কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। পরে তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ নেক হায়াতের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
শায়েখে চরমোনাই বলেন, “তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। বিএনপির নেতাকর্মী এবং তার পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি।”
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
ঢাকা/এসএস

Tag :

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ারে সৈয়দ ফয়জুল কীরম

আপডেটের সময় ১২:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫