ভিয়েনা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

দীর্ঘ ১৬ ঘণ্টা পর করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৮৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর তেজগাঁও এলাকার করাইল বস্তিতে মঙ্গলবার বিকেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড ১৬ ঘণ্টার চেষ্টার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।
এফএসসিডি সদর দফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এর আগে, মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে পাঁচ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস জানায়।
মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সিকদার।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও শনাক্ত করা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে।
বস্তির সরু প্রবেশপথের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েন, কারণ ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে যেতে পারেনি।
ফলে দীর্ঘ হোস পাইপ ব্যবহার করে দূর থেকে পানি ছিটাতে হয়েছে, যা নিয়ন্ত্রণ কার্যক্রমকে দীর্ঘায়িত করেছে।
এফএসসিডি’র পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, আগুনের উৎসস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে না পারাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, ‘সরু রাস্তার কারণে আমাদের বড় ফায়ার ভেহিকলগুলো ভেতরে ঢুকতে পারেনি। তাই দীর্ঘ হোস লাইনের মাধ্যমে পানি পৌঁছে দিতে হয়েছে।’
তিনি আরও জানান, যানজট ও সংকীর্ণ রাস্তার কারণে ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে ৩০ মিনিটের বেশি দেরি হয়।
ঢাকা/এসএস

Tag :

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দীর্ঘ ১৬ ঘণ্টা পর করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেটের সময় ০৮:১৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫