ভিয়েনা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজনীতির সঙ্গে জড়িত কেউ নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না: সিইসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৮৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেয়া যাবেনা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে ৪০ টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের সূচনায় এ কথা জানান তিনি।

এ এম এম নাসিরউদ্দিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন কারীরা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে। নির্বাচন সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচন হবেনা। তাই জাতীর ওয়াদা পূরণে নির্বাচন পর্যবেক্ষকসহ সকলের সহায়তা প্রয়োজন। স্বচ্ছ নির্বাচন করতে হলে সবাইকে আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

এ সময় সবাই আইন মেনে নির্বাচন কর্মসূচি পালন করছে কিনা এ বিষয়টিও সঠিক পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষকদের প্রতি আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া দুপুরে আরও ৪১ টি সংস্থার সঙ্গে সংলাপে বসবে কমিশন।
এদিন নির্বাচন কমিশনার (ইসি)  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশি কোন সংস্থা বিদেশী পর্যবেক্ষক নিয়োগ দিতে পারবে না। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয় পত্রে কিউআর কোড সিস্টেম চালু করবে নির্বাচন কমিশন।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজনীতির সঙ্গে জড়িত কেউ নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না: সিইসি

আপডেটের সময় ০৭:২৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫