ভিয়েনা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

রাশিয়ার তেল শোধনাগারে হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১০৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইউক্রেন শনিবার জানিয়েছে যে তারা মস্কোর কাছে একটি অঞ্চলে একটি রাশিয়ান তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ইউক্রেন জানিয়েছে রাজধানী কিয়েভে রাশিয়ার মারাত্মক হামলার একদিন পর এ হামলা চালানো হয়।

কিয়েভ আরও জানিয়েছে যে দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার হামলায় শনিবার চারজন নিহত হয়েছে।
কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনীয় সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে তারা ‘শত্রুর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার প্রচেষ্টার অংশ’ হিসেবে মস্কোর কাছে রিয়াজান অঞ্চলে একটি শোধনাগারে হামলা চালিয়েছে।

২০২২ সালে ক্রেমলিনের হামলার সময় থেকে ইউক্রেন নিয়মিত রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

রিয়াজানের গভর্নর পাভেল মালকভ বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাতে এই অঞ্চলে ২৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

ধ্বংসাবশেষ পড়ে একটি বাণিজ্যিক এলাকায় আগুন লেগে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে রাশিয়ার হামলায় সাতজন নিহত হওয়ার একদিন পর এই হামলার ঘটনা ঘটল।

কিয়েভের নগর প্রশাসনের তৈমুর তাকাচেঙ্কো সোশ্যাল মিডিয়ায় জানান, ‘১৪ নভেম্বর গোলাবর্ষণের সময় আহত এক বৃদ্ধা আজ সকালে হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে।’

অন্যান্য হতাহতদের মধ্যে ৭০ বছর বয়সী এক দম্পতি ও ৬২ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন।

দক্ষিণ ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে শনিবার রুশ হামলায় চারজন নিহত হয়েছেন।

খেরসন অঞ্চলের প্রসিকিউটররা জানান, মাইকলিটস্কি গ্রামে ও খেরসন নগরীতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদেরভ জানান, রুশ হামলায় এই অঞ্চলে একজন নিহত হয়েছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ার তেল শোধনাগারে হামলা

আপডেটের সময় ০৯:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫