ভিয়েনা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১০৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বাঐখোলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ূন কার্ণায়েন জানান, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

তিনি আরও জানান, আগুনে বাসটির ভেতরের আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে।

এদিকে পুলিশ বলছে, কারা ও কী কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি মহাসড়কগুলোতে যানবাহনে অগ্নিসংযোগের কয়েকটি ঘটনা ঘটেছে, যা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

আপডেটের সময় ০১:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫