ভিয়েনা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পুলিশের ওপর দোষ চাপানোয় শেখ হাসিনার সমালোচনায় সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৫৮ সময় দেখুন

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী বলেন, বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন থিওরি আবিষ্কার করেছেন শেখ হাসিনা

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

তিনি লিখেন, ছাত্র–জনতার অভ্যুত্থান ঘিরে চালানো হত্যাকাণ্ডসহ নানা অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচার যত এগিয়ে আসছে ততই নতুন ‘থিওরি’ আনা হচ্ছে। অভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেওয়া নির্দেশনার একটি অডিও ক্লিপ সম্প্রতি প্রচার হয় বিবিসিতে, ওই অডিওটি তিনি আবারও শেয়ার করেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী আরও লিখেন, বিচারের রায় ঘনিয়ে আসার পর উন্মাদ হয়ে এখন নতুন থিওরি নিয়া আসছে, ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও দলটির নেতাদের উদ্দেশে উপদেষ্টা লেখেন, বাংলাদেশের মানুষকে কি ডিমেনশিয়া আক্রান্ত মনে হয় ওদের?
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ওইদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাসহ তার দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে বিচার চলছে আদালতে। শিগগিরই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুলিশের ওপর দোষ চাপানোয় শেখ হাসিনার সমালোচনায় সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর

আপডেটের সময় ০৭:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫