ভিয়েনা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

শহীদ জিয়াউর রহমান প্রথম সংস্কার শুরু করেছিলেন : নয়ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৬৪ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলা-৪ আসনে বিএনপি’র মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন। কারণ খন্ডিত এবং অসম্পূর্ণ একটি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদ উপহার দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে। যে জাতীয়তাবাদ দেশের প্রতিটি মানুষকে পরিচয় করে দিয়েছে। সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একটি পরিচয়ে আবদ্ধ করেছেন তিনি। জিয়াউর রহমান একদলীয় রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমার্থক শব্দে পরিণত হয়েছিলেন। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু নিজের স্বাস্থ্যের কথা চিন্তা না করে বাংলাদেশের মানুষকে অনিরাপদ অবস্থায় রেখে বিদেশে চিকিৎসা নিতে যাননি।’

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য নিজের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য এখনো লড়াই করে যাচ্ছেন। এমনকি তিনি একটি গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি করে দিয়েছেন।

নয়ন আরও বলেন, ‘যারা এখন পর্যন্ত পলায়নপর আওয়ামীলীগ রয়েছেন, তারা যেন কেউ আমাদের দ্বারা প্রতিহিংসার শিকার না হয়। আওয়ামীলীগ ক্ষমতা থাকার সময় তারা বলেছে, আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হলে ৫ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে একজন আওয়ামীলীগের কর্মী বিএনপি দ্বারা নিহত হননি। আমরা তাদের বাড়ী-ঘর পাহারা দিয়েছি।’

এসময় ভোলা জেলা বিএনপি, চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও পৌর এলাকাসহ উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আগত লক্ষাধিক কর্মীসমর্থক গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শহীদ জিয়াউর রহমান প্রথম সংস্কার শুরু করেছিলেন : নয়ন

আপডেটের সময় ০২:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫