ভিয়েনা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদে একজন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৩৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদে ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। বড় ধরনের ওই হামলায় একটি শিল্প এলাকায় আগুন লেগে যায়। আঞ্চলিক গভর্নর বৃহস্পতিবার ও তথ্য জানান।

ইউক্রেন সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে শিল্প এলাকাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। যার ফলে রাশিয়ায় জ্বালানির দাম বেড়ে গেছে।

গভর্নর আন্দ্রে বোচারভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ২৪ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এতে ভবনটির বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে ও পাশের একটি বাড়ির জানালা ভেঙে গেছে।
তিনি বলেন, ‘হামলার ফলে ৪৮ বছর বয়সী এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।’

কর্মকর্তারা জানান, হামলার সময় বিস্ফোরণ থেকে ছিটকে আসা শেল বা গোলার টুকরো তার শরীরে আঘাত হানে এবং এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্র জানিয়েছে, এ হামলায় আরও কয়েকজন আহত হওয়ার আশঙ্কা রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গভর্নর আন্দ্রে বোচারভ বলেন, ক্রাসনোয়ারমেস্কি জেলার একটি শিল্প এলাকায় আগুন লেগেছে, ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলেছে।

রাশিয়া-ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ভলগোগ্রাদ অঞ্চলটি গ্যাস ও পেট্রোলিয়াম পরিশোধন কেন্দ্রের একটি শিল্প কেন্দ্র।

রাশিয়ার কর্তৃপক্ষের মতে, গত মাসের শুরুতে, ইউক্রেন দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলে একটি শোধনাগার, পাশাপাশি রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপে একটি তেল টার্মিনাল ও একটি গোলাবারুদ ডিপোতে হামলা চালায়।

মস্কোর বাহিনী ২০২২ সালে ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করে। রাশিয়া ইউক্রেনীয় জ্বালানি স্থাপনা ও রেল ব্যবস্থার ওপর বিমান হামলা জোরদার করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদে একজন নিহত

আপডেটের সময় ০২:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫