ভিয়েনা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

লালমোহনে ধানের শীষের প্রচারণায় শ্রমিকদল সভাপতি লোকমান হোসেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৪২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) শ্রমিকদলের সভাপতি মো. লোকমান হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রদানের প্রচারণা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে ইউনিয়নের দেবিরচর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়া ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রদানের জন্য বলেন তিনি।

বদরপুর ইউনিয়ন (উত্তর) শ্রমিকদলের সভাপতি মো. লোকমান হোসেন বলেন, ১৯ অক্টোবর ২০২৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে বিতরণ করি। সাথে সাথে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ এর সালাম পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের জন্য সকলকে বলি। লালমোহন উপজেলার বদরপুর (উত্তর) ইউনিয়নে মেজর হাফিজ উদ্দিনের জন্য আমরা ইতোমধ্যে বিভিন্ন কাজ শুরু করেছি। এলাকার বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি ও সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী সংসদ নির্বাচনে বদরপুর থেকে বিশাল ব্যবধানে ধানের শীষ জয়লাভ করবে।

লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রদানের প্রচারণায় এসময় বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবদল সভাপতি আলি আকবর মেলকার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার ,বদরপুর ১নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক আনোয়ার, ২নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি বাশার উল্যাহ, শ্রমিকদল সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, জামাল মাঝি, ৪ নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি সফিউল্ল্যা জমীর উদ্দি, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, কামাল হোসেন, ৫নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক শাকিল, শ্রমিকদল নেতা আরিফ, বাবলু জমাদার সহ বিএনপির বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ধানের শীষের প্রচারণায় শ্রমিকদল সভাপতি লোকমান হোসেন

আপডেটের সময় ০৪:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫