ভিয়েনা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, ৪০ হাজার টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৬৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

তিনি জানান, ‘লঞ্চের যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ টাকার ঘাট টিকিট ১০ টাকা করে আদায় করা হচ্ছিল’, কয়েকজন ভুক্তভোগী নাগরিকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ওই লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘাটের ইজারাদারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই উপজেলার নাগরিকদের ভোগান্তি রোধ উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান সামনের দিকেও অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, ৪০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫