ভিয়েনা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালমোহনে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৪২ সময় দেখুন

oplus_3072

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে খালের পানিতে ডুবে মোসা. আয়েশা মনি নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু আয়েশা মনি ওই এলাকার মো. জুয়েল হাওলাদারের মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাসার পাশে খেলছিল আয়েশা মনি। মা ছালমা বেগম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি স্কুলে ছিলেন। এ সময় বাবা জুয়েল হাওলাদার বাসাই ছিলেন। তিনি দেখেন মেয়ে বাসার পাশে খেলছে। এর কিছু সময় পর আয়েশার কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে ওই শিশুর বাবা জুয়েল খালে নামলে তার পায়ের সঙ্গে আয়েশা মনির শরীরের স্পর্শ লাগলে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শরীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিশু আয়েশা মনিকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০১:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫