ভিয়েনা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দাবি আদায়ে ৬ নভেম্বর পদযাত্রা করবে ৮ রাজনৈতিক দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১৩০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ৫ দফা দাবি আদায়ে ৬ নভেম্বর পদযাত্রা করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেবে আটটি রাজনৈতিক দল। দাবি আদায় না হলে ১১ নভেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন এ কথা জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি জানান, দাবি আদায়ে তাদের অবস্থান অনড়। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে যেকোনো সময় গণভোট করতে পারে।  কোনোভাবে নতুন করে আরপিও সংশোধন করা যাবে না এবং জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।

মামুনুল হক বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন স্বপ্ন পূরণে যে প্রতিজ্ঞা করেছে সরকার, তা বাস্তবায়নের চূড়ান্ত মুহূর্তে এসে মতপার্থক্য কাম্য নয়।
সংবাদ সম্মেলন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, সংকট সমাধানে বিএনপিকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। তারা সাড়া দিলে সংকট থেকে জাতি মুক্তি পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দাবি আদায়ে ৬ নভেম্বর পদযাত্রা করবে ৮ রাজনৈতিক দল

আপডেটের সময় ১১:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫