ভিয়েনা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

লালমোহনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৩১৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির আওতায় ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়েনর দেবীর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে ডিলার মো. লোকমান হেসেন কার্ডধারীদের এ চাল বিতরণ করেন।

প্রতিকেজি চাল ১৫ টাকা দরে প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ডিলার মো. লোকমান হোসেন বলেন, আমাদের নেতা মেজর অব. হাফিজ উদ্দিনের নির্দেশে এখানে একদম স্বচ্ছ ও সুন্দর ভাবে প্রত্যেক কার্ডধারীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কার্ডধারী ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাল নিচ্ছে। কোন রকম বাড়তি টাকা বা কম চাল বিতরণ করা হচ্ছে না। বিএনপি ও মেজর হাফিজের বদনাম হয় এরকম কোনো কাজ আমরা করবো না এবং কাউকে করতে দিব না।

চাল নিতে আসা কার্ডধারী আমেনা বেগম, রাশু বিবি, মিনারা, মোতালেবসহ আরো অনেকে বলেন, গত সরকারের আমলে আমরা ঠিকমতো চাল পেতাম না। তখন বেশি টাকা রাখতো এবং চাল কম দিতো। লোকমান হোসেন ডিলার হওয়ার পর আমাদের বেশি টাকা দেয়া লাগে না এবং চালও কম দেয়া হয়না। এতে এখন আমরা খুব খুশি।

এসময় বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি আলী আকবর মেলকার, বদরপুর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, শ্রমিকদল নেতা বশির উল্যাহ, আবুবকর সিদ্দিক, জামাল মাঝি, ৪নং ওয়ার্ডের নুরুল ইসলাম, কামাল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল, শ্রমিকদল নেতা আরিফ, বাবলু জমাদার ও যুবদল কর্মী নুরুল আলমসহ অরো অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

আপডেটের সময় ১১:৪৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫