ভিয়েনা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

টাঙ্গাইলে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২০০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) দুপুরে শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালির শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্যমে কাজ করার শপথ নেওয়া হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

লালমোহনে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

আপডেটের সময় ০১:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫