ভিয়েনা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

টাঙ্গাইলে গৌর ঘোষ দই ও মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২০২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পচে যাওয়া দই সংরক্ষণ এবং মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার অভিযোগে টাঙ্গাইলের বিখ্যাত গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন দোকানটিতে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পচে যাওয়া দই সংরক্ষণ এবং কড়াইয়ে টিকটিকির মল পাওয়া—এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

অভিযানে পৌর স্যানিটারি ইন্সপেক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ বলেন, “আমরা সাধারণত খুচরা দধি বিক্রি করি, তাই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া হয় না, তবে এখন থেকে দেওয়া হবে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া পচা দধিগুলো ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল এবং টিকটিকির মল পাওয়া কড়াইটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে না। “আমরা সবসময় চেষ্টা করি গ্রাহকদের সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহ করতে,”।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে গৌর ঘোষ দই ও মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

আপডেটের সময় ১২:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫