ভিয়েনা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

চালুর আগেই সুদানে খার্তুম বিমানবন্দর ড্রোন হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১১৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সুদানের রাজধানীতে আজ মঙ্গলবার ভোরে খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ড্রোন হামলা হয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর সুদান কর্তৃপক্ষ প্রথমবারের মতো অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য বিমানবন্দরটি চালু করার একদিন আগেই হামলাটি হলো।

খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এএফপি জানায়, ভোর ৪টা থেকে ৬টার মধ্যে খার্তুমের মধ্য ও দক্ষিণাঞ্চলে ড্রোনের শব্দ এবং বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘাত শুরুর পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে।

গত সোমবার সুদানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আগামী বুধবার থেকে বিমানবন্দরটি পুনরায় চালু করা হবে। প্রযুক্তিগত ও পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ধীরে-ধীরে অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় চালু হবে।

এ বছরের শুরুতে সেনাবাহিনী শহরটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে খার্তুম তুলনামূলকভাবে শান্ত থাকলেও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা দূর থেকে সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চালুর আগেই সুদানে খার্তুম বিমানবন্দর ড্রোন হামলা

আপডেটের সময় ০১:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫