ভিয়েনা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

সখীপুরের কৃষক প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২০৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিম ঘরে কৃষক প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শতাধিক কৃষকের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

প্রশিক্ষণে সখীপুরের লাল মাটিতে রাম্বুটান, পাসিমন, এভোকাডো, এরাবিক কফি, কাজুবাদাম, চেরিফল, সফেদাসহ বিভিন্ন দেশি-বিদেশি ফলের চাষাবাদ ও পরিচর্যা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা জানান, এ অঞ্চলের মাটি এসব ফলের আবাদে উপযোগী হওয়ায় কৃষকরা ভবিষ্যতে এসব ফল চাষে আগ্রহী হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেশসেরা কিডনি রোগ বিশেষজ্ঞ ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. সামাদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উজ্জল কুমার নাথ,
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আমীন শরীফ সুপন,সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আর রনী,আরএমটিপি প্রকল্পের কনসালটেন্ট মিজানুর রহমান
ও আরডিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরু উদ্দিন।

প্রশিক্ষণ শেষে কৃষকদের হাতে বিভিন্ন জাতের ফলের চারা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করা এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই মূল লক্ষ্য।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখীপুরের কৃষক প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ

আপডেটের সময় ১২:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫