ভিয়েনা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলা কিউআর: আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

লালমোহনে প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৩৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ‘ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোহাম্মদ মোছলেহ উদ্দীন মিলনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে তাঁর ৩৮ বছরের চাকরি জীবনের শেষ কর্মদিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন মতিন।

ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক আজিজুল ইসলাম, লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

আপডেটের সময় ০২:৫১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫