ভিয়েনা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

লালমোহনে ১২ জেলের কারাদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৩২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় জব্দ করা হয় ৫ হাজার মিটার অবৈধ জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১৫ কেজি মাছ।

পরে বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে আটককৃতদের মধ্যে ১২ জেলেকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

এছাড়াও এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ মাদরাসা এবং এতিমখানায় বিতরণ করা হয়।

এ সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, থানা পুলিশের সদস্যগণসহ মৎস্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ১২ জেলের কারাদণ্ড

আপডেটের সময় ১২:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫