ভিয়েনা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল দেলদুয়ারে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা

টাঙ্গাইল সেতুর অ্যাপ্রোচ ধসে যান চলাচল বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২০৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল-তোরাবগঞ্জ সড়কের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত এসডিএস সেতুর অ্যাপ্রোচ অংশ ধসে পড়েছে। এতে করে টাঙ্গাইল-তোরাবগঞ্জ সড়কে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচ হঠাৎ ধসে পড়লে ওই এলাকার অন্তত ২০ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনার শাখা নদী এলাংজানী নদীতে পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোত তৈরি হয়। এতে সেতুর পশ্চিম পাড়ের মাটি ধসে গিয়ে অ্যাপ্রোচ অংশ ভেঙে পড়ে। ফলে তোরাবগঞ্জ, চারাবাড়িসহ অন্তত শত গ্রামের মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করত। ধসের পর থেকে ছোট-বড় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল সেতুর অ্যাপ্রোচ ধসে যান চলাচল বন্ধ

আপডেটের সময় ১২:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫