ভিয়েনা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৫১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপ সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপর দিকে একটি ট্রাক ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যায়। এ সময় স্থানীয়রা অন্তত ১২ জন আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও ২ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সে ইনচার্জ আলমগীর হোসেন বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনী প্রক্রীয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত

আপডেটের সময় ০২:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫