ভিয়েনা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১৫২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : “শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টা দীপ্তি” প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা।

লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোসলেহ উদ্দিন মিলন, মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে মো. হাসনাইন হোসেন, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, সাফিয়া খানম দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো. রিয়াজ উদ্দিন, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, উত্তর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব খান প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের ভিত্তি। শিক্ষা জাতির মেরুদন্ড হলেও শিক্ষকের মেরুদন্ড কোথায়? শিক্ষকগণ বিভিন্ন ভাবে অবহেলিত। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে। শিক্ষকেরা তাদের ন্যায্য দাবির জন্য রাস্তার গিয়ে দাঁড়াতে হয় এটা অসম্মানজনক। তাই শিক্ষকদের আর্থিক মর্যাদা দিতে হবে। শিক্ষকতাকে সম্মিলিত প্রচেষ্টার একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহপ্রধান, শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেটের সময় ০১:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫