ভিয়েনা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

ধলেশ্বরীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১৩৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজের মধ্যে একজনের লাশ উদ্ধার  হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দিনের দুই মাদ্রাসায় পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাতোবোন কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১১)।

এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিখোঁজ ওই তিন কিশোরী অপর খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে উপজেলার ঘোষ পাড়া এলাকায় বেড়াতে আসে ।

পরে শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোত ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) পর্যন্ত তাদের মধ্যে মনিরা আক্তার (১১) নামের একজনকে
খুজে পাওয়া যায়। বাকি দুইজনকে এখনো পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী  পরিচালক মো: জানে আলম বলেন, নদীতে নিখোঁজ এর ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনা স্থলে পৌছায়। যে পর্যন্ত তাদেরকে খুজে পাওয়া না যায় উদ্ধার কাজ চলমান থাকবে।
বিআরএসটি/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ধলেশ্বরীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার 

আপডেটের সময় ০৫:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫