ভিয়েনা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১২১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গাজার উদ্দেশে মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোর ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী এ ফ্লোটিলাকে আটক করে। বাংলাদেশের মতে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের একটি নগ্ন উদাহরণ।
বাংলাদেশ সরকার অবিলম্বে আটক সকল মানবিক সহায়তাকর্মী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দাবি করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারিত্ব সমাপ্ত করতে, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে এবং গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ জোর দিয়ে বলেছে, এ মানবিক সহায়তা বহরটি দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক। গাজার বেসামরিক জনগণ দীর্ঘদিন ধরে জীবনের মৌলিক অধিকার, মর্যাদা ও জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীর কারণে। তাই এ সহায়তার বহরকে গাজায় প্রবেশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের সঙ্গে অটল সংহতি প্রকাশ করেছে। এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের মুহূর্তে ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
ঢাকা/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

আপডেটের সময় ০৯:১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫