ভিয়েনা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দেশের সম্পদ লুটপাট করেছে : হাফিজ উদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২৭৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন। পতিত শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা ১৬ বছর দেশের সম্পদ লুটপাট করেছে। এখন তারা ভারতে বসে পুরো বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে নানা ষড়যন্ত্র করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা এবং কখনো এসব যড়যন্ত্র মেনে নেবে না।
বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে পালিয়ে যাওয়া দলটি আগামী নির্বাচন যাতে ভালোভাবে হতে না পারে তার জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে। জাতীয়তাবাদী দলের সৈনিকেরা এই সমস্ত ষড়যন্ত্র ও পরিকল্পনার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে। এবং সামনে নির্বাচনে বিএনপির ধানের শীষের জন্য এখন থেকে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে।
শুক্রবার বিকেলে ভোলার লালমোহনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সহসভাপতি মোসলে উদ্দিন আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার।
ঢাকা/ইবিটাইমস/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দেশের সম্পদ লুটপাট করেছে : হাফিজ উদ্দিন

আপডেটের সময় ০২:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫