ভিয়েনা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

নৌবহর আটকের ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে স্পেনের তলব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৪৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ার ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, মাদ্রিদে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছি। ওই নৌবহরে স্পেনের ৬৫ জন নাগরিক ভ্রমণ করছেন বলেও জানান তিনি।

একইসঙ্গে ইসরায়েলের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্য সরকার।

এদিকে, ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে সুমুদ ফ্লোটিলার যাত্রীরা। নেতানিয়াহু প্রশাসনের নৌ অবরোধ ভঙ্গের লক্ষ্যে এগিয়ে চলা এই বহরে রয়েছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক ও রাজনীতিবিদসহ অন্তত ৪৪ দেশের পাঁচ শতাধিক মানুষ।

নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় অংশ নিয়েছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতী মান্দলা ম্যান্ডেলা ও বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নৌবহর আটকের ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে স্পেনের তলব

আপডেটের সময় ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫