ভিয়েনা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩৩৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ফিলিস্তিনের গাজার উদ্দেশে ছেড়ে যাওয়া সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকেই বহিষ্কার করলো কলম্বিয়া। একইসাথে তেলআবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে দেশটি।

বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘটনাটিকে নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। বলেন, আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এই ঘটনা।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের কথা জানিয়েছিলেন গুস্তাভো পেত্রো। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে আটকের পর এ সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে, গাজায় চলমান গণহত্যায় সরাসরি সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন তিনি। সেইসাথে, আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র কেন গ্রেফতার করছে না, এ নিয়ে মন্ত্রিসভায় প্রশ্নও তুলেছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন এবং ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেত্রো। তার এই বক্তব্যকে ‘বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ড’ উল্লেখ করে ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরপর থেকেই সম্পর্কের টানাপোড়েন চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

আপডেটের সময় ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫