ভিয়েনা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২১২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে ধলেশ্বরী নদীর শ্যামারঘাটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় যুব সমাজ আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।  

টাঙ্গাইল জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মো. মামুন সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা। বছরের পর বছর ধরে এ প্রতিযোগিতা চলে আসছে। তারই ধারাবাহিকতায় এ আয়োজন করায় স্থানীয় যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে বক্তারা আগামিতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হবেন।

ওই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ঢালান গোপালপুর, গোয়ালপাড়া, চকচৌবাড়িয়া সহ আশপাশের নানা বয়সী কয়েক হাজার নারী-পুরুষ-শিশু নদীর দুই তীরে উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও বিজিত নৌকাকে পুরষ্কৃত করা হয়। 
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেটের সময় ০৩:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫