ভিয়েনা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবি রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭ সময় দেখুন

শফিকুজ্জামান, টাঙ্গাইল : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর দুপুরে শিক্ষার্থীরা জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা দেন এবং ভাইস-চ্যান্সেলরের কাছে দুই দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ছিল-বিচার কমিটি গঠন না হওয়া এবং রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিস তালাবদ্ধ রাখা ও ২৪ সেপ্টেম্বরের মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের রোডম্যাপ প্রকাশ।

যদিও পরে ছাত্রদল ও শিবির তালা খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা পুনরায় ২৪ সেপ্টেম্বর তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে তালা খুলে দেন।

নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়-
“অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার উদ্ধৃত জরুরি পরিস্থিতিতে সকল ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট এবং অফিস প্রধানের উপস্থিতিতে আলোচনাক্রমে ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর অনুচ্ছেদ ১১(১২) মোতাবেক আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হওয়ায় আপনাকে নিয়মিত দায়িত্ব পালন হতে সাময়িকভাবে বিরত রাখা হলো। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ-কে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো।

এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি আংশিকভাবে পূরণ হলো বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবি রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি

আপডেটের সময় ১১:১৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫