ভিয়েনা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল ভারত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভারত প্রথমবারের মতো রেলপথে চলমান প্ল্যাটফর্ম থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করেছে। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘অগ্নি–প্রাইম’, যার সর্বোচ্চ পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার। এনডিটিভি থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স (পূর্বের টুইটার)–এ দেয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিরক্ষামন্ত্রী জানান, রেলভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে এ ধরনের ক্ষেপণাস্ত্রের এটি প্রথম উড্ডয়ন পরীক্ষা। দুই হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি-প্রাইমে রয়েছে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ। রাজনাথ সিং এক্সে লিখেছেন, ভারত রেলভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে মাঝারি পাল্লার অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার জন্য নকশা করা হয়েছে এবং এতে বিভিন্ন আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষভাবে নকশা করা রেলভিত্তিক লঞ্চার ব্যবস্থার কারণে ক্ষেপণাস্ত্রকে রেল নেটওয়ার্কে যেকোনো স্থানে দ্রুত স্থানান্তর করা সম্ভব হবে এবং অল্প সময়ে কম দৃশ্যমান অবস্থায় উৎক্ষেপণ করা যাবে।

এই অর্জনের মাধ্যমে ভারত সেইসব দেশের সারিতে যোগ দিল, যাদের চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে। রাজনাথ সিং এই সফল পরীক্ষার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও), স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) এবং সশস্ত্র বাহিনীর বিজ্ঞানী ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।
ঢাকা/এসএস

Tag :

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল ভারত

আপডেটের সময় ০২:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫