ভিয়েনা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

তরুণরা ঝুঁকি নেয়, ফল ভোগ করে সিনিয়র সিটিজেনরা: রাশেদ খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দেশের আন্দোলন-সংগ্রামে তরুণরা ঝুঁকি নিলেও সিনিয়র সিটিজেনরা তার ফল ভোগ করেন বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ আয়োজনে ‘অন্তর্ভুক্তিমূলক রাজনীতি: নারী ও তরুণদের নেতৃত্বের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আন্দোলন-সংগ্রাম করবে তরুণরা, আর ফল ভোগ করবে সিনিয়র সিটিজেনরা! তরুণরা সবসময় ঝুঁকি নেয়, কিন্তু মূল্যায়িত হন না।’

রাজনীতিতে নারী ও তরুণদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘নারীরা রাজপথে না নামলে মনে হয় না গণ-অভ্যুত্থান সফল হতো। অথচ সরকারের উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এই বৈষম্য প্রকটভাবে দেখা যায়। সরকারে তিনজন ছাত্র উপদেষ্টা হলেও কোনো ছাত্রী উপদেষ্টা নেই।’

‘শুরু থেকেই সরকার বৈষম্য উৎপাদন করছে, যেখানে আমরা অন্তর্ভুক্তি প্রত্যাশা করছিলাম,’ যোগ করেন রাশেদ।

প্রধান উপদেষ্টার বিদেশ সফর প্রসঙ্গে রাশেদ খান রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগ তুলে প্রশ্ন রাখেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ১০০ জন নিয়ে জাতিসংঘে যাবেন, এটা কি তার কাছে প্রত্যাশা করেছিলাম? এভাবে রাষ্ট্রের অর্থের অপচয়!’
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তরুণরা ঝুঁকি নেয়, ফল ভোগ করে সিনিয়র সিটিজেনরা: রাশেদ খান

আপডেটের সময় ০২:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫