ভিয়েনা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭ সময় দেখুন

বাঁধন রায় : ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের শীতলাখোলা এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে শহরের পোষ্ট অফিস সড়ক, কালিবাড়ী সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদারসহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা।

পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন অনেক ব্যবসায়ী। আজ থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদে নিয়মিতভাবেই অভিযান পরিচালিত হবে। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন এবং শহরের সৌন্দর্য থাকবে। অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

আপডেটের সময় ০১:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫