ভিয়েনা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন কৃষ্ণচূড়ায় লাল হওয়ার কথা ছিল যে গ্রাম; নিষ্ঠুরতায় নিভে যাচ্ছে সেই স্বপ্ন

মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (IPACC) যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চার দিনের সরকারি এই সফরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন তিনি।

সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানরা উপস্থিত থাকবেন। তারা পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটগুলোতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরও মজবুত হবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায়। সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

আপডেটের সময় ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫