ভিয়েনা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের প্রতিক্রিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৮ সময় দেখুন

পারস্পরিক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। আর পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে সৌদির এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে ভারত সরকারের অবস্থান তুলে ধরেন।

এসময় সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের কথাও তুলে ধরেন তিনি, যা গত কয়েক বছরে আরও গভীর হয়েছে। জয়সওয়াল বলেন, নয়াদিল্লি আশা করে, রিয়াদ পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে।

প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি। আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে।

এর আগে, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে সার্বিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সকল পদক্ষেপ নেবে।

উল্লেখ্য যে, বুধবার (১৭ সেপ্টেম্বর) সৌদি-পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরই তোলপাড় চলছে বিশ্বজুড়ে। চুক্তি অনুযায়ী, উভয় দেশের ওপর যে কোনো আক্রমণকে ‘উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন’ হিসেবে বিবেচনা করা হবে এবং এর বিরুদ্ধে দুই দেশই একসঙ্গে মোকাবেলা করবে।

এই চুক্তি এমন সময়ে হলো যার কিছুদিন আগে কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। চুক্তিটি দুই দেশের আট দশক ধরে চলমান ঐতিহাসিক অংশীদারিত্বের উপর ভিত্তি করে তৈরি।

কবির আহমেদ/ইবিটাইমস 

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের প্রতিক্রিয়া

আপডেটের সময় ০১:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫