ভিয়েনা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

ইসরায়েলের হোটেলে ড্রোন হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইসরায়েলের ইলাত শহরের একটি হোটেলের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ড্রোনটি হোটেলের প্রবেশদ্বারে এসে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা। খবর, টাইমস অব ইসরায়েলের।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, এই হামলার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইলাত শহরটি ইসরায়েলের সর্বদক্ষিণে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পূর্ব দিক থেকে ছোড়া একটি ড্রোন ইলাতে আঘাত হানে এবং ওই দিক থেকে সাধারণত হামলা চালিয়ে থাকে ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতি বিদ্রোহীরা।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও এর প্রশংসা করেছে হুতি বিদ্রোহীরা। হুতি সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ইসরায়েলি নাগরিকদের শেয়ার করা ড্রোন হামলার ভিডিও পোস্ট করে এবং আক্রমণটির প্রশংসা করে।
এদিকে, ফিলিস্তিনের গাজা সিটিতে দখলদার ইসরায়েলের লাগাতার বিমান ও ড্রোন হামলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘনবসতিপূর্ণ এই শহরে বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে ভবন ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। এতে হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলের হোটেলে ড্রোন হামলা

আপডেটের সময় ১১:৩১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫