ভিয়েনা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে বিদেশ সফরে যেতে দেয়া হয়নি। রোববার (৩১ আগস্ট) বিকেল পাঁচটার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে নামিবিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, নামিবিয়ার ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের মোট ১১ জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে ১০ জন সফরে যেতে পারলেও হাবিবুর রহমানকে ইমিগ্রেশন পুলিশ ফ্লাইটে উঠতে দেয়নি।

সূত্র জানায়, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর হাবিবুর রহমান বোর্ডিংয়ের অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই তাকে ডেকে জানানো হয়, সরকারের নির্দেশে তাকে ভ্রমণের অনুমতি দেয়া যাচ্ছে না।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের বিষয়ে অনুসন্ধান চালাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দেয়া হয়। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ড. মো. হাবিবুর রহমান ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন দুই ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস ও নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের। তবে হাবিবুর রহমান ও নূরুন নাহার এখনও ডেপুটি গভর্নর পদে বহাল আছেন।
ঢাকা/এসএস

এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

আপডেটের সময় ০৯:৪৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫