ভিয়েনা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

পাঁচশত কর্মী ছাটাই করবে ভয়েস অব আমেরিকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৭৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকার ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু করেছে। দীর্ঘদিন ধরেই হোয়াট হাউজ প্রতিষ্ঠানটিকে উগ্রপন্থী হিসেবে আখ্যা দিয়ে আসছিল। এবার প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত করার উদ্দেশেই এমন উদ্যোগ নেয়া হচ্ছে।

ভিওএর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)-এর ভারপ্রাপ্ত প্রধান কারি লেক এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে। তবে কর্মচারীদের ইউনিয়ন এই সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর অপপ্রচারের বিরুদ্ধে কাজ করতে প্রতিষ্ঠা হয়েছিল ভয়েস অব আমেরিকা। এবং এটি বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যম হিসেবে কাজ করছে।

এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া বলছে, সর্বমোট ৫৩২ জনকে চাকরিচ্যুত করা হবে। এরপর আর মাত্র ১০৮ জন অবশিষ্ট থাকবে।

এর আগে, চলতি বছরের জুনে লেক ৬৩৯ জনকে চাকরিচ্যুত করার কথা জানালেও নথিগত ত্রুটির জন্য তা সম্ভব হয়নি। এরপর কিছু কর্মী এই আদেশের বিরুদ্ধে আদালতে মামলাও করেন।
ঢাকা/এসএস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাঁচশত কর্মী ছাটাই করবে ভয়েস অব আমেরিকা

আপডেটের সময় ০১:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫