ভিয়েনা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

শৈলকূপায় গণ অধিকার পরিষদের মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২০৫ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি : রাজধানীতে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ঝিনাইদহের শৈলকুপায় দলটির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলা করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা শহরের শৈলকুপা ব্রীজ এলাকায় সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নুরুল হক নুর’র ওপর হামলার প্রতিবাদে শুক্রবার রাত ৯টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে বের হয়ে ব্রীজের উপর আসলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ১০/১৫ জন মোটরসাইকেলে এসে হামলা করে।

এতে গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যরা জেলা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামের ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকূপায় গণ অধিকার পরিষদের মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫

আপডেটের সময় ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫