ভিয়েনা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৭৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে মহাসমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। আজ শনিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়। মহাসমাবেশে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নিয়েছেন।

১১তম গ্রেডে বেতনসহ শিক্ষকদের অন্য দাবিগুলো হলো—শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। পরিষদের নেতারা জানান, আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১৩তম আর প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে।
ঢাকা/এসএস

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

আপডেটের সময় ০১:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫