ভিয়েনা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

নুরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৫১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে ঢাকা-যমুনাসেতু মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার দুপুরে তারা ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর-নগরজলপাই এলাকা অবরোধ করে রাখে। এসময় তারা মহাসড়কে শুয়ে-বসে পরেন। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে আটকে থাকে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন।

পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে। যৌথবাহিনীর সদস্যরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মহসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা অবরোধ শেষ করে চলে য়ায়।

এর আগে, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছয়আনী বাজারে অবস্থিত জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর-নগরজলপাই এলাকা অবরোধ করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নুরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ

আপডেটের সময় ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫