ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

জাতীয় পার্টি নিষিদ্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৮৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ দাবি জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। গতকালের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতা-কর্মী আহত হন। নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। হামলার প্রতিবাদে শনিবার সমাবেশ আয়োজন করে গণঅধিকার পরিষদ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

রাশেদ খান বলেন, ‘গতকালের হামলায় লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। সে ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় পার্টি নিষিদ্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

আপডেটের সময় ০১:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫