ভিয়েনা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

ভিপি সাদিক, জিএস ফরহাদ: ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১০৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে রয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

সোমবার (১৮ আগস্ট) ঢাবির নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম তুলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিবিরের নেতাকর্মীরা।

এসময় ভিপি, জিএস, এজিএস পদের প্রার্থী ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম। প্রার্থী ঘোষণার পর তিনি আশা ব্যক্ত করে বলেন, প্রশাসনের দেওয়া নির্দিষ্ট সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে হবে বলে আমরা আশা করি।

ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ প্যানেলের বাকি সদস্যদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসীম, যিনি জুলাইয়ে চোখ হারান।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির, যিনি বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, আর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।

এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া। ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।
ঢাকা/এসএস

Tag :

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিপি সাদিক, জিএস ফরহাদ: ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

আপডেটের সময় ১০:৩১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫