ভিয়েনা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ইতালির উপকূলে নৌকাডুবিতে অন্তত ২৬ অভিবাসীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১৩০ সময় দেখুন

রয়টার্সের সৌজন্যে

ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা উপকূলে দুইটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনো চলছে।

বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা ৬০ জনকে জীবিত উদ্ধার করেছেন। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারীকে লাম্পেদুসায় আনা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানিয়েছেন, দুই নৌকায় মোট প্রায় ৯৫ জন ছিলেন। অর্থাৎ এখনো প্রায় ৩৫ জন নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে।

নৌকাদুটি  লিবিয়া থেকে যাত্রা করেছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রার পর একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় ওঠেন।  পরে সেটি খারাপ আবহাওয়ায় উল্টে যায়।

ইতালির রেড ক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, বেঁচে যাওয়া সবাই তুলনামূলকভাবে ভালো আছেন, তবে ৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে।

ইবিটাইমস/আরএন

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালির উপকূলে নৌকাডুবিতে অন্তত ২৬ অভিবাসীর মৃত্যু

আপডেটের সময় ০৯:১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫