ভিয়েনা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

ঝিনাইদহে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩২৯ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দিয়ে জেলায় জেলায় প্রাথমিক শিক্ষা অফিস ঘেরা ও মার্চ ফর ঢাকা কর্মসূচি গ্রহণ হুঁশিয়ারি দিয়েছে ঝিনাইদহ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
সংগঠনটির জেলা শাখা মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহীনুর আলম লিটন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা নেতা গোলাম মোস্তফা চঞ্চল, আতিয়ার রহমান, বজলুর রহমান, কাজী মনজুরুল হক ও কামরুজ্জামান লিটন।
লিখিত বক্তব্যে বলা হয়, বৃত্তি পরীক্ষা শুধু আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাসী ও সামাজিক স্বীকৃতি। শিশুদের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নাই। অথচ সচিবালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা কুচক্রী মহল প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দিয়ে বৈষম্যমুলক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে যে মানসিক চাপ ও যন্ত্রণার শিকার হবে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

আপডেটের সময় ০২:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫