ভিয়েনা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

অনেক নিউজ ছাপালে হয়তো ওই মিডিয়া হাউজে হামলা হবে : মনজিল মোরসেদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বিচারপতির রায় যদি পছন্দ না হয় তাহলে তাকে হাতকড়া পরিয়ে জেলে দিবেন এটা আইনে কোথাও বলে নাই। কিন্তু আমাদের দেশে এটা ঘটেছে। একজন প্রধান বিচারপতিকে রিমান্ড দেওয়া হয়েছে। বিচার বিভাগের এর চেয়ে দুরাবস্থা আর কী হতে পারে বলে মন্তব্য করেছেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

সম্প্রতি এক বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি। ওই বক্তব্যে তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেছেন।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সাবেক প্রধান বিচারপতির রিমান্ডের মাধ্যমে বিচারবিভাগের গলা টিপে ধরা হয়েছে। এটি বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ। অর্থাৎ, তোমরাও সাবধান হয়ে যাও ভবিষ্যতে কিন্তু তোমাদেরও এমন হতে পারে।

শত শত আইনজীবী এখন আদালতে যেতে পারেন না বলে মন্তব্য করেছেন তিনি। আইনজীবীরা পালিয়ে বেড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, আমি একজন আইনজীবী। আমি যদি কোর্টে না থাকি তাহলে কীভাবে আমার মক্কেলকে প্রটেকশন দিব। কীভাবে তার পক্ষে কথা বলবো। সেই অধিকার আজ আইনজীবীদের নেই। তারা পালিয়ে বেড়াচ্ছে। এটি মানবাধীকার লঙ্ঘন।

অধিকাংশ সাংবাদিক কথা বলতে পারছেন না বলে দাবি করেছেন আইনজীবী মনজিল মোরশেদ। তিনি বলেন, যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা হয়তো অনেক নিউজ দেন। কিন্তু মিডিয়া হাউজগুলো সেটি ছাপাতে পারে না। কারণ দিতে গেলে হয়তো সন্ধ্যায় ওই মিডিয়া হাউজে হামলা হবে অথবা অফিসের সামনে গরু জবাই দিয়ে খাওয়া-দাওয়া হবে। সেখানে সম্পাদককে মারধর করা হবে অথবা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হবে।
ঢাকা/এসএস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অনেক নিউজ ছাপালে হয়তো ওই মিডিয়া হাউজে হামলা হবে : মনজিল মোরসেদ

আপডেটের সময় ০১:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫